প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব, বিদায়ের সুরে বিষাদে ভাসলেন ভক্তরা
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালিত
বিশেষ প্রতিবেদন
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালিত
শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর আনন্দ-অশ্রুমিশ্রিত পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।
• বিদায়ের সুর: হিন্দুশাস্ত্র মতে, দেবী দুর্গা এবার দোলায় চড়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে গেছেন।
• সিঁদুর খেলা: বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে চলে দেবীকে সিঁদুর নিবেদন ও নারী ভক্তদের মধ্যে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা।
• নিরাপত্তা ও শোভাযাত্রা: অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের নির্দেশনায় সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বের করা হয় বিজয়ার বর্ণাঢ্য শোভাযাত্রা।
• পূজার ব্যাপ্তি: গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই ছয় দিনব্যাপী উৎসবে সারাদেশের ৩১ হাজার ৮৫১টি পূজামণ্ডপে চলে নানা আনন্দযজ্ঞ
• সম্প্রীতির বন্ধন: ধর্ম-বর্ণ নির্বিশেষে লাখো মানুষের অংশগ্রহণে এই দুর্গোৎসব দেশজুড়ে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ পালিত হয়েছে
ফাস্টপোষ্ট ডট অনলাইন