ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ডিডি ছালেহ উদ্দিনের বিরুদ্ধে দৈনিক ১০ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ
বিশেষ প্রতিবেদক রিটন ইসলাম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের বিরুদ্ধে দৈনিক প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ফায়ার লাইসেন্স ও ফায়ার রিপোর্ট অনুমোদন, সরকারি কেনাকাটায় অনিয়ম ও প্রয়োজনীয় বরাদ্দ আটকে রাখার মাধ্যমে এই অনৈতিক লেনদেন চলে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ঘুষের হিসাব সরাসরি টাকার অঙ্কে না লিখে বিভিন্ন ‘কোড’-এর মাধ্যমে একটি বিশেষ ডায়েরিতে সংরক্ষণ করা হয়, আর দিন শেষে সংগৃহীত অর্থের বড় একটি অংশ তেজগাঁও এলাকায় ছালেহ উদ্দিনের বাসায় পৌঁছে দেওয়া হয়। এসব অভিযোগের সত্যতা ও প্রতিক্রিয়া জানতে মুখোমুখি করা হলে তিনি কোনো ধরনের বক্তব্য বা মন্তব্য দিতে রাজি হননি।
ফাস্টপোষ্ট ডট অনলাইন