তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে অবস্থিত তারারদেশ লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেছেন মালয়েশিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার (২৪ অক্টোবর) প্রতিনিধি দলটি প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শনে এলে তাদের স্বাগত জানান তারারদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিমুল মাহমুদ।
এ সময় মালয়েশিয়ার প্রতিনিধি দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে উপস্থিত অতিথিদের মধ্যে মতবিনিময় হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেজাউল ইসলাম মুকুল, বাংলাদেশ প্রেস ইউনিটির সভাপতি এফ রহমান রূপক, জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ী বাবু, তারারদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আওলাদ হোসেন রুহুল এবং পরিচালক (প্ল্যানিং) বোরহান উদ্দিন বাবুসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মালয়েশিয়ার প্রতিনিধি দলের এই পরিদর্শনকে কেন্দ্র করে তারারদেশ লিমিটেডের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত অতিথিরা পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।