সাভারে ওএমএসের চাল-আটা বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিককে হেনস্তা ও মিথ্যা চাঁদাবাজির মামলায় জেল হাজতে পাঠানোর ঘটনায় এবার বিচার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
১১ অক্টোবর রবিবার ভুক্তভোগীদের পক্ষে খাদ্য মন্ত্রী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি),এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পৃথক ৪টি আবেদন জমা দেওয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ আগস্ট ২০২৬ সকাল ১০টায় সাভারের চাপাইন মেম্বারের মোড়ে ওএমএসের অনিয়মের তথ্য সংগ্রহে গেলে দৈনিক বিজনেস ফাইলের এফ রহমান রূপক, দৈনিক মুক্ত খবরের মোঃ আবুবকর সিদ্দিক ও মনজুরুল হক মঞ্জু এবং দৈনিক একুশে সংবাদের মোঃ পিন্টু শেখকে ডিলারের লোকজন হেনস্তা করে। পরে সাভার মডেল থানার এসআই আব্বাস নিরাপত্তার কথা বলে তাদের থানায় নিয়ে যান এবং যোগসাজশে মিথ্যা চাঁদাবাজির মামলা তিন সাংবাদিককে জেল হাজতে পাঠান।
রিটন ইসলাম – ফাস্টপোস্ট ডট অনলাইন