শিরোনাম :
হাজারীবাগে ওএমএস পণ্য গুদামে, এআরও কর্মকর্তার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ ফোনে ডাটা না থাকলেও কি ফ্রিতে হোয়াটসঅ্যাপ মেসেজ? যা জানা গেল তারারদেশ লিমিটেড পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিনিধি দল বগুড়ায় সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪তম বর্ষপূর্তি উদযাপন কালীগঞ্জের শিবির কর্মী শামীম হত্যা মামলার আসামী ইমরান আলম এখন মহেশপুর থানার ওসি শিবগঞ্জে ৮ মাসে ৫ বিয়ে করা স্বামীর বর্বরতা: গৃহবধূকে পিটিয়ে ও চাকু দিয়ে হাত কেটে জখম, থানায় অভিযোগ প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ ভারত থেকে আনা ১৩৫ টন চাউলে মিললো বি-ষা-ক্ত উপাদান নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলামের বিরুদ্ধে দুই সেতু থেকে ৯৫ কোটি টাকা আদায় করে সরকারি কোষাগারে ৪২ কোটি টাকা জমা ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ডিডি ছালেহ উদ্দিনের বিরুদ্ধে দৈনিক ১০ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ ডোনাল্ড ট্রাম্পের

শাহরিয়ার শান্ত / ৪২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মুসলিম বিশ্বের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের কারো নাম জানা না থাকলে কেবল ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে, কারণ শতকরা ৬৫ ভাগ ক্ষেত্রে এই নাম দিয়ে তিনি কখনো ভুল করেননি। মূলত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন।

ভাষণে ইরানের প্রসঙ্গ টেনে এনে ট্রাম্প রসিকতা করে বলেন, ইরান একমাত্র দেশ যেখানে কেউ দেশটির প্রেসিডেন্ট হতে চায় না। এ কথা বলার পর তিনি বেশ কয়েকজন কাল্পনিক ব্যক্তির দিকে তাকিয়ে ব্যঙ্গ করে জিজ্ঞাসা করেন যে তারা কেউ প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিতে চান কি না। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনসভায় উপস্থিত শ্রোতাদের কাছ থেকে এই মন্তব্যের প্রেক্ষিতে সামান্য প্রতিক্রিয়া আসলেও মানবাধিকার সংস্থা এবং আমেরিকান মুসলিম অধিকার রক্ষা দলগুলো মুসলিম ও অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বারবার এমন অসম্মানজনক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থান এবং দ্বিতীয় মেয়াদের নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া ও বিদ্বেষ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স

ফাস্টপোষ্ট ডট অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর