বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
মরিয়ম আক্তারের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন।
আজ ১৫ অক্টোবর ২০২৬, রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মুক্ত খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আবু বকর সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত খবর পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাউফুল খান সোহেল, প্রশাসক, জেলা পরিষদ, কিশোরগঞ্জ এবং মো. মিজানুর রহমান ভূঁইয়া, পরিচালক, অ্যাকাউন্ট বাজেটিং ডিপার্টমেন্ট-২, বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকাটির মফস্বল সম্পাদক মামুনসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্টাফ রিপোর্টার, ব্যুরোপ্রধান, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা।
বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি অতিথিদের জন্য বাহারি খাবারের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা ফটোসেশনে অংশ নেন এবং পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।
অতিথি ও বিশেষ অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্যে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিক নির্যাতনের বিভিন্ন বিষয় উঠে আসে।
এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দূরদূরান্ত থেকে আগত অতিথিদের আনন্দিত করা হয়। সবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়