রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

হঠাৎ এলোমেলো বাংলাদেশ, ৪ রানে নেই ৩ উইকেট

প্রতিনিধির নাম / ১৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দাপুটে শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনারের পর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটেও ছিল আত্মবিশ্বাসের ছাপ। তবে দ্বিতীয় সেশনের শেষ দিকে হঠাৎই বদলে যায় ম্যাচের চিত্র। মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্তবাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান। এখন ব্যাট করছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। নিরপেক্ষ ভেন্যুতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনের সঙ্গে স্পিন বিভাগে নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর