শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সালমানের নামে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খানের নামে তৈরি হতে যাচ্ছে একটি বড় আবাসন প্রকল্প। চণ্ডীগড়ে অবস্থিত বহুতল এই প্রকল্পের সম্ভাব্য নাম হিসেবে ‘দ্য সালমান টাওয়ার্স’ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বৃহস্পতিবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে।

জানা গেছে, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে। নামগুলো হলো- ‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ ও ‘সালমান খান টাওয়ার্স’। এর মধ্যে শেষ পর্যন্ত ‘দ্য সালমান টাওয়ার্স’ নামটি বেছে নেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এখনো কোনো নামই চূড়ান্ত করা হয়নি। প্রয়োজনে সম্পূর্ণ ভিন্ন কোনো নামও রাখা হতে পারে।

শুধু একটি বহুতল ভবনেই সীমাবদ্ধ থাকবে না প্রকল্পটি। আকারে এটি আরও বড় হতে পারে বলে জানা গেছে। আধুনিক নানা সুযোগ-সুবিধা থাকবে এই আবাসন প্রকল্পে। এর সঙ্গে যুক্ত রয়েছে দুটি আবাসন সংস্থা। একটি স্থানীয় এবং অন্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর