শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

পাকিস্তানের প্রদেশ ভাগের পরিকল্পনা আসিম মুনিরের

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে ছোট ছোট প্রশাসনিক অঞ্চল গঠনের পরিকল্পনা করছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রশাসনিক সংস্কারের যুক্তি থাকলেও এই পরিকল্পনায় সেনাপ্রধানের হাতে আরও ক্ষমতা কেন্দ্রীভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সমালোচকেরা।

তবে প্রদেশ ভাগের বিষয়ে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা বক্তব্য পাওয়া যায়নি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কী ঘটবে, তা-ও এখনো নিশ্চিত নয়।

প্রতিবেদনে বর্তমান চারটি প্রদেশের পরিবর্তে ১২, ১৫ কিংবা ১৬০টি ছোট প্রদেশ গঠনের সম্ভাবনার কথা বলা হয়েছে। নতুন অঞ্চলগুলো নির্বাচিত প্রধান, প্রাদেশিক বা জেলা পরিষদ কিংবা সরকারের মনোনীত ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হতে পারে।

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ হলো পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে দীর্ঘস্থায়ী বিদ্রোহ এবং সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বড় সংকট তৈরি করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে প্রদেশগুলোর এই কাঠামো অপরিবর্তিত রয়েছে। সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে প্রায় ১২ কোটি ৮০ লাখ মানুষ বাস করেন। এটি দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। অন্যদিকে সবচেয়ে কম জনসংখ্যার প্রদেশ বেলুচিস্তানে প্রায় দেড় কোটি মানুষের বাস, যা মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে আসছেন এর সমর্থকেরা। তাদের মতে, চারটি বড় প্রদেশের বর্তমান কাঠামোয় শাসনব্যবস্থা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর