শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাকিস্তানের প্রদেশ ভাগের পরিকল্পনা আসিম মুনিরের কী ঘটেছিল প্রীতম-শেহতাজের মধ্যে? সালমানের নামে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’ হঠাৎ এলোমেলো বাংলাদেশ, ৪ রানে নেই ৩ উইকেট ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি মাওনা উড়ালসেতুর নিচের ময়লার ভাগাড় পরিষ্কার করল বিডি ক্লিন তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, উঠে এল নৃশংস ঘটনার বর্ণনা প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

লালন আখড়াবাড়ির দানবাক্সে মিলল বিপুল টাকা

প্রতিনিধির নাম / ১৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স থেকে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে ১০টার দিকে প্রশাসনের কর্মকর্তা ও লালন অ্যাকাডেমির সদস্যদের উপস্থিতিতে আখড়াবাড়ির মাজারের ভেতরে ও বারান্দায় থাকা দুটি দানবাক্স খোলা হয়। পরে গণনা করে এসব টাকা পাওয়া যায়।

কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, সাধারণত বছরে দুইবার লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়। প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর দানবাক্স খোলা হয়।

তিনি আরও জানান,গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। গণনা শেষে টাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে বুঝে নেওয়া হয়েছে। রোববার এসব টাকা লালন অ্যাকাডেমির তহবিলে জমা দেওয়া হবে। এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা হবে বলেও জানান তিনি।

প্রশাসন ও লালন এ্যাকাডেমি জানিয়েছে,গত বছরের অক্টোবরে লালন আখড়াবাড়ির দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া গিয়েছিল। পরে লালন স্মরণোৎসবের পর দানবাক্স খুলে পাওয়া যায় আরও ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও লালন অ্যাকাডেমির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর