শিরোনাম :
কেন নিয়ন্ত্রণে আসছে না আমদানি করা ফলের দাম? তাজমীন হত্যা: হোটেলকর্মী রাজু গ্রেফতার, মিলেছে চাঞ্চল্যকর তথ্য বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস থেকে মুক্তি পেতে করণীয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাকিস্তানের প্রদেশ ভাগের পরিকল্পনা আসিম মুনিরের কী ঘটেছিল প্রীতম-শেহতাজের মধ্যে? সালমানের নামে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’ হঠাৎ এলোমেলো বাংলাদেশ, ৪ রানে নেই ৩ উইকেট ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

তাজমীন হত্যা: হোটেলকর্মী রাজু গ্রেফতার, মিলেছে চাঞ্চল্যকর তথ্য

রিটন ইসলাম / ২৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় জান্নাতুল তাজমীন হত্যা মামলার তদন্তে কক্সবাজারের কলাতলী থেকে হোটেল কর্মচারী রিয়াজ উদ্দিন ওরফে রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে প্রাথমিকভাবে পুলিশকে বেশ চাঞ্চল্যকর তথ্যও দিয়েছে এই যুবক।

 

রোববার (১১ অক্টোবর) রাতে কলাতলীর বিকাশ বিল্ডিং এলাকা থেকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

 

বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা রাজু কলাতলীর একটি আবাসিক হোটেলে কর্মচারী হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

 

 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ছেলেটির নাম-পরিচয় শনাক্ত হওয়ার পর মামলা তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কুমিল্লা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তারা এলে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। অন্যথায়, কক্সবাজারে আদালত থাকায় আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে। পরে কুমিল্লার তদন্তকারী কর্মকর্তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

অহিদুর রহমান আরও বলেন, রাজুকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। মূল ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশকিছু তথ্য দিয়েছে যা তদন্তকে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও জানান তিনি। তবে তদন্তের স্বার্থে সে সব তথ্য বিস্তারিতভাবে জানাতে চাননি এই পুলিশ কর্মকর্তা।

 

এরআগে, ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল তাজমীন। নিখোঁজের চার দিন পর গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে কুমিল্লার জগতপুর গ্রামের কাছিকাটা মসজিদসংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশের একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

তাজমীনের বাবা আবদুল হালিমের দাবি, মেয়ে নিখোঁজ হওয়ার পরও তার সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল। তখন তাজমীন বান্ধবীর বাসায় রয়েছে বলে জানিয়েছিল। পরে দুপুরের দিকে মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান তিনি। এ ঘটনায় মূল আসামি হিসেবে উল্লেখ করা সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর